তানোর থেকে প্রতিনিধি

 

রাজশাহীর তানোরে এবার বিয়ের দাবিতে সেই বাকপ্রতিবন্ধী কিশোর সুমন (১৮) বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে গ্রামবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে চলতি বছরের শুরুর দিকে মোবাইল ফোনের জন্য একই ভাবে পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করে।ওই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে। বাকপ্রতিবন্ধী সুমনের বাড়ি উপজেলার চিমনা গ্রামে। সে মাহতাব হোসেনের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে চিমনা গ্রামের মাঠে ঘটে বিদ্যুতের পোলে উঠা ও উদ্ধারের ঘটনাটি। এক বছরের মধ্যে একই কায়দায় দুবার আত্মহত্যার ঘটনায় পরিবারসহ গ্রামের মানুষের মাঝে এক প্রকার উৎকন্ঠা বিরাজ করছে।

 

স্থানীয়রা জানান , বাকপ্রতিবন্ধী কিশোর সুমন আলী তার পিতার কাছে বেশকিছু দিন ধরে বিয়ে করার কথা বলে আসছিলেন। কিন্তু সুমন বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে দিতে অসম্মতি জানান তার পিতা। যার কারনে পিতা ও পরিবারের উপর অভিমান করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চিমনা গ্রামের পাশে ধানী মাঠে বা বিলে বিদ্যুৎতের পোলে চড়ে বসে। তার বসে থাকা গ্রামের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে অবহিত করে। বিদ্যুৎ অফিস দ্রুত বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই সাথে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে তাকে পোল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

প্রসঙ্গত চলতি বছরের (২৭ ফেব্রুয়ারী) সকালের দিকে কিশোর সুমন কে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে স্থানীয়দের দেয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা।