নিজস্ব প্রতিবেদক :
লিবিয়ার বেনগাজির কাছে রুশ জাহাজে হামলার ঘটনায় আহত দেশটির নৌবাহিনীর দুই সদস্য মারা গেছেন। ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছিল।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পূর্ব লিবিয়ার প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত দুই নৌসেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব লিবিয়ার প্রশাসনের ওই কর্মকর্তা এবং সামরিক কমান্ডার মার্শাল খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার বলেন, ‘গভীর শোক ও গর্বের সঙ্গে আজ আমি আমাদের নৌবাহিনীর দুই বীর সদস্যের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’
উল্লেখ্য, জাতিসংঘ-স্বীকৃত লিবিয়া সরকারের প্রতিদ্বন্দ্বী প্রশাসন দেশটির পূর্বাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। মার্শাল খলিফা হাফতার ওই প্রশাসনের সামরিক কমান্ডার।