নিজস্ব প্রতিবেদক :
নড়াইলের নড়াগাতি থানা পুলিশ গত ২৭ অক্টোবর বাঐসোনা শরীফপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ এনামুল শেখ (২৬) ও মোঃ রাফিন রহমান @ জুই (২৭) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।