নিজস্ব প্রতিবেদক :
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ। এতে প্রশিক্ষণ দিচ্ছেন তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ প্রশিক্ষণ শুরু হয়। চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ১১৮ জন। তাঁদের মধ্যে ১১ জন বিসিএস কর্মকর্তা, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ জন এবং আনসার ব্যাটালিয়নের ৯৭ জন সদস্য রয়েছেন।