নিজস্ব প্রতিবেদক :

​নড়াইল জেলার নড়াগাতি থানাধীন মাউলি এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নড়াইল। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

​অভিযানের বিবরণ ও আসামিদের তথ্য:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৩/১১/২০২৬ ইং তারিখ দুপুর ১৩:০০ ঘটিকা হতে ১৩:৪০ ঘটিকা পর্যন্ত নড়াগাতি থানাধীন মাউলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিম্নলিখিত দুই আসামিকে আটক করা হয়:

​১. বাচ্চু শেখ (৩৫),

পিতা- মৃত দাউদ শেখ,

গ্রাম- মাউলি, থানা- নড়াগাতি,

জেলা- নড়াইল।

(উদ্ধারকৃত আলামত: ৩০ পিস ইয়াবা)

২. জোছনা শেখ (৩৫), পিতা- মৃত এতিন শেখ,

3. গ্রাম- মাউলি,

থানা- নড়াগাতি,

জেলা- নড়াইল।

(উদ্ধারকৃত আলামত: ৩০ পিস ইয়াবা)

​অভিযানে আসামিদের হেফাজত হতে মোট ৬০ (ষাট) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

​আইনি ব্যবস্থা ও মোবাইল কোর্টের রায়:

ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান ও উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দিন সংশ্লিষ্ট ঘটনার প্রসিকিউশন দাখিল করেন।

​প্রসিকিউশন পর্যালোচনার পর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত আসামি বাচ্চু শেখকে ১২০ (একশত বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা এবং আসামি জোছনা শেখকে ১২০ (একশত বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ড প্রদান করেন।

​মাদক মুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।