বিশেষ প্রতিনিধি

 

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অধীনস্থ সবকটি তেল বাজারজাত করন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, টেন্ডারবাজী ও বদলী বানিজ্যের অভিযোগ উঠেছে বিপিসির শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আতিকুর রহমানের বিরুদ্ধে । বিশেষ করে বর্তমান সময়ে যমুনা অয়েল পিএলসি’র সকল ডিপাগুলোতে এক মুর্তিমান আতংকের নাম এই আতিকুর রহমান । প্রতিষ্ঠানটির এমডি ইউসুফ হোসেন ভুইয়ার সাথে সুসম্পর্ক থাকার সুবাদে সবকটি ডিপোতে আতিকুর রহমানের চাদাবাজি অনেকটা ওপেন সিক্রেট। অবশ্য এমডির সাথে এই সিবিএ নেতার সাথে সম্পর্কের গভীরতার বিষয়টি সব কটি ডিপো ইনচার্জরা বেশ ভালো ভাবেই অবগত । তাই তার ভয়ে সব সময় তটস্থ থাকে সবকটি ডিপো ইনচার্জ। অভিযোগ উঠেছে চলতি সপ্তাহে নুন্যতম দশটি ডিপো ইনচার্জকে তার লোকজনকে বিশেষ সুবিধা দেয়ার জন্য ফোন দেয় এই সিবিএ নেতা । তবে ফোনে তিনি সব কটি ডিপো ইনচার্জকে বলেছেন এটা এমডি মহোদয়ের নির্দেশ । তবে কোন ডিপো ইনচার্জই ঘটনা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য যমুনা অয়েল পিএলসির এমডিকে ফোন দেয়ার সাহস পাচ্ছেনা। কারন এরা সকলেই জানে এমডির সাথে সিবিএ নেতা আতিকুর রহমানের মধুর সম্পর্কের কথা ।

এদিকে এই সিবিএ নেতার বিরুদ্ধে এসকল অভিযোগ অনেক পুরানো । কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না বিপিসি, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ৷ আওয়ামিলীগ সরকারের আমলে ছিলেন সাবেক প্রভাবশালী মন্ত্রী হাসান মাহমুদের আর্শীবাদে। বর্তমানে আছেন বিএনপির প্রভাবশালী এক মন্ত্রীর এপিএসের ছত্রছায়ায়। এদিকে প্রতিষ্ঠান তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলেও ২০২৪ সালে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুদক তদন্তে নেমে ছিল। কিন্তু সেই তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ দেখেনি । শোনা যাচ্ছে খোদ দুদককেই ম্যানেজ করে ফেলেছে এই সিবিএ নেতা ।

 

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান বরাবর এই সিবিএ নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে তিন বছর আগেই, কিন্তু অদ্যবধি কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ২০২৩ সালের ৩০ অক্টোবর প্রতিষ্ঠানটির উচ্চমান সহকারী, নিরীক্ষা, মো: জাকির হোসেন এই সিবিএ নেতার চাঁদাবাজি, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছে । উল্টো অভিযোগ রয়েছে তদন্তের বদলে বিপিসি কর্তৃপক্ষ অভিযোগকারী জাকিরের সাথে সমজোতা করে দিয়েছে সিবিএ নেতা আতিকুর রহমানের সাথে । লিখিত সেই অভিযোগ থেকে জানা গেছে প্রতিষ্ঠানটিতে এই সিবিএ নেতার চাকরি জীবন শুরু ২০১৯ সালে , বর্তমান পদবি সার্টলিপিকার / পিএ মহাব্যবস্থাপক ( বা: ও অপা:) এর দপ্তরে কর্মরত। তিনি বিপিসি কর্মচারী ইউনিয়ন নির্বাচনে ২০২১ সালে সভাপতি নির্বাচিত হন। তবে অভিযোগ রয়েছে সেই নির্বাচনে আওয়ামিলীগ সরকারের তৎকালীন প্রভাবশালী মন্ত্রী ড: হাসান মাহমুদ সরাসরি তার পক্ষ নিয়েছিল, যার ফলে সহজেই সভাপতি নির্বাচিত হতে পেরেছেন । এরপর আর নির্বাচন হয়নি, ছলচাতুরী করে এখনো তিনি সভাপতি৷ বর্তমানে তিনি বিএনপির ঘরনার শ্রমিক ইউনিয়ন নেতা৷ সভাপতি নির্বাচিত হয়েই তিনি বিপিসি কর্মচারী ইউনিয়ন / সিবিএর নাম ভাঙিয়ে বিপিসিতে বিভিন্ন টেন্ডারবাজি, প্রতিষ্ঠানটির অধীনস্থ কোম্পানিগুলোতে চাঁদাবাজি, বিটুমিন ব্যবসা,কর্মকর্তা / কর্মচারীদের ব্যক্তিগত তথ্য পাচার, কোম্পানির বিভিন্ন সুপারভাইজারদের হুমকি দিয়ে চাঁদাবাজি, মিডিয়া কর্মীদের বিভিন্ন ভুয়া তথ্য উপাত্ত দিয়ে বিপিসি ও কোম্পানির কর্মকর্তা / কর্মচারীদের মধ্যে অন্ত:কোন্দল সৃষ্টি করে আসছে । অভিযোগে আরও বলা হয়েছে এই সিবিএ নেতা বিপিসি ও কোম্পানিতে এনলিষ্টেড বিভিন্ন সরবরাহকারী / ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হতে প্রতিটি কাজের বিনিময়ে মোটা অংকের টাকার চাঁদা নিয়ে থাকে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয়, প্রয়োজনে উপর মহলের মাধ্যমে তাদেরকে ম্যানেজ করে চাঁদা আদায় করে আসছে । বিপিসির ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: টিপু থেকে বিপিসি অফিস ও জয় পাহাড়ের প্রতিটি কাজের বিপরীতে মোটা অংকের টাকা আদায় করেছে । এছাড়া এই সিবিএ নেতার নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠান এস, আই, ইন্জিনিয়ারিং এবং তার নিকটতম আত্মীয়ের মো: ইউনুস এন্ড ব্রাদার্স প্রা: লি : এর মাধ্যমে বিপিসির ০৩ নং বাংলোর মেরামত, রক্ষনাবেক্ষন ও সংস্কার কাজ বাবদ প্রায় ত্রিশ লাখ টাকার ঠিকাদারি কাজ সম্পন্ন করেছে । এছাড়া সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি রমরমা বিটুমিন ব্যবসা করে আসছে। সিবিএ এর নাম ভাঙিয়ে কোম্পানিতে একটি বিটুমিন সিন্ডিকেট গড়ে তুলেছে, সেই সিন্ডিকেটের নেতৃত্বে চলছে বিটুমিন ব্যবসা। এছাড়া বিপিসির বিভিন্ন তেল রিফাইনারি যেমন বসুন্ধরা, পারটেক্স, এ্যাকুয়া সুপার পেট্রোকেমিক্যাল, পোট্রোম্যাক্স রিফাইনারিসহ প্রত্যকের কাছ থেকে সিবিএ এর নাম ভাঙিয়ে মাসিক ভিত্তিক মাসোহারা নিয়ে থাকে । এমনকি বিপিসির অনেক গুরুত্বপূর্ণ পুর্ন তথ্য নথি / তথ্য প্রত্যেক রিফাইনারির নিকট হোয়াটসএ্যাপে প্রেরন করে মোটা অংকের চাঁদা দাবি করে থাকে ।

বিপিসির চেয়ারম্যান বরাবর দেয়া লিখিত অভিযোগে আরও বলা হয়েছে এই সিবিএ নেতা আতিকুর রহমান কোম্পানি পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে ডিপোসমুহে মাসিক ভিত্তিক চাঁদা আদায় করে । কোনো ডিপো ইনচার্জ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে তেল চুরি সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে, বাধ্য হয়ে ডিপো ইনচার্জ তাকে মাসিক চাঁদা দিতে হয়। এছাড়া বিপিসি কর্মচারী ইউনিয়নের নাম ভাঙিয়ে এবং কোম্পানির এমডির ম্যানেজ করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্কার / শ্রমিক কর্মচারী নিয়োগ দিয়ে থাকে। নিয়োগকৃত প্রতি শ্রমিক থেকে ৫ লাখ টাকা নেয়ার অভিযোগ তোলা হয়েছে এই সিবিএ নেতা আতিকুর রহমানের বিরুদ্ধে । এই সিবিএ নেতা এতটাই ক্ষমতাধর যে তার ব্যক্তিগত গাড়িতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম বিপিসির লগো ব্যবহার করে গাড়ি নম্বর চট্রমেট্রো ল – ১৯৫৩৯৪। এই বিষয়টি পুরোপুরি নিয়মবহির্ভূত হলেও বিপিসি এবিষয়ে নীরব ।এছাড়া অবৈধ ভাবে সম্পদের মালিক হয়েছে প্রচুর টাকার মালিক বনে গেছে বলে জাকির হোসেনের লিখিত অভিযোগে বলা হয়েছে ।

এদিকে সেই অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালে তদন্তে নেমেছিল দুদক । অনুসন্ধানকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছিল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম – ১ শাখার তৎকালীন সহকারী পরিচালক মো: রাজু আহমেদ। এমনকি ২০২৪ সালের ৩ রা অক্টোবর সকাল দশটার আতিকুর রহমানের বক্তব্য শ্রবনের জন্য দুদক থেকে চিঠিও দেয়া হয় । স্মারক নং ০০.০১.১৫০০.৭১২.০১.২৩৬.২৪/৩২৭৯, সুত্র দুদক প্রকা, ঢাকা স্মারক নং – ০০.০১.১৫০০.৬২২.০১.২৩৬.২৪.চট্টগ্রাম -১/৩০৯৮০ তাং ০২/০৯/২০২৪। তবে সেই তদন্ত কমিটি আর আগায়নি, থেমে গেছে সকল কার্যক্রম । এবিষয়ে কথা বলার জন্য সিবিএ নেতা আতি রহমানকে একাধিকবার ফোন দেয়া কিন্তু ফোন রিসিভ করেনি , দেয়া হয় ক্ষুদে বার্তা, এতেও সাড়া দেয়নি।