নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা, (খুলনা):
পাইকগাছার কপিলমুনিতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ফাঁড়ি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান কপিলমুনির কেয়া ফিস সংলগ্ন এলাকা অভিযান চালান। এ সময় কপিলমুনির মোঃ হাফিজুর রহমানের ছেলে মো: হাসিবুর হোসেন শিমুল (২০)কে ২২ পিস ইয়াবা ও বিক্রির ৬ হাজার ৩শত টাকা সহ আটক করে। এ ঘটনায় পাইকগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে, যার নং ০৫।