নিজস্ব প্রতিবেদক: মোঃ বিল্লাল হোসেন
মাগুরা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ হাসানুজ্জামান সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সদ্য পদোন্নতি লাভ করেছেন। তাঁর এ পদোন্নতিতে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানকে সহকারী পুলিশ সুপার পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তাঁর নতুন কর্মজীবনের সাফল্য, পেশাগত দক্ষতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।