​নিজস্ব প্রতিবেদক:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো: আলম ফকিরকে দলীয় পদসহ সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ঝালকাঠি জেলা শাখা থেকে গত ১০/১১/২৬ তারিখে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মামুন অর রশিদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো: আলম ফকিরের বিরুদ্ধে ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গিয়েছিল। তাকে মৌখিকভাবে বারবার নিষেধ করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন হয়নি। সার্বिक বিষয় বিবেচনা করে তাকে ঝালকাঠি জেলা অটো শ্রমিক দলের সভাপতি পদসহ সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।