মেহেদী হাসান,ঝালকাঠি:

ঝালকাঠি সদর উপজেলার ১ নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের বিদায়ী প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অহিদুল ইসলামের বিদায় এবং নবনিযুক্ত প্রশাসক মোঃ খায়রুল ইসলামের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​নবনিযুক্ত প্রশাসক মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদ সদস্য নূরে আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসীন মৃধা রুনু এবং বরিশাল বিভাগীয় জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বশির।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক কাজী কবির হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জীবন রায় এবং স্থানীয় বিএনপি নেতা মিলন মাঝিসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা বিদায়ী প্রশাসক অহিদুল ইসলামের সফল কর্মকালের প্রশংসা করেন এবং নবনিযুক্ত প্রশাসক মোঃ খায়রুল ইসলামকে ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।