প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাকপুর গ্রামে ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালান, এ সময় রেজাকপুর গ্রামের মোঃ গফফার মোড়লের ছেলে মোঃ মনিরুজ্জামান মোড়ল (২৬) কে ৬০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতকে পাইকগাছা থানায় সোপর্দ করেছে পুলিশ। এর রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।