নিজস্ব প্রতিবেদক:
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের কারণে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুতর বিঘ্ন ঘটেছে। শুক্রবার এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির শ্রমিক সংগঠন জিএমবি ইউনিয়নের এক নেতা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জিএমবি ইউনিয়নের জনসেবা বিভাগের প্রধান র্যাচেল হ্যারিসন জানান, জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস)-এর জরুরি ফোনকল গ্রহণকারী কর্মীরা স্বাভাবিক প্রক্রিয়ায় রোগীদের তথ্য সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে পারছেন না।
এর ফলে বিপুলসংখ্যক রোগীর তথ্য জমে যাচ্ছে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
র্যাচেল হ্যারিসন বলেন, মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের প্রভাব জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের জট সৃষ্টি করছে। পরিস্থিতির কারণে রোগীদের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান ও সেবা প্রদানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তিনি সতর্ক করেন।