এম টি রহমান মাহমুদ
স্টাফ রিপোর্টার..
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে আনসার, পুলিশ, এবিবিএন ও বিজিবি কে জেলার সর্বত্র সক্রিয় থাকতে দেখা যায়। শহরের অলিগলিতে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় কোথাও কোন সহিংতার কোন ঘটনার পাওয়া যায়নি।
সদর থানার অফিসার ইনচার্জ (ও,সি) আমিনুল ইসলাম জানান, গত১৫ তারিখের সহিংসতার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে সদর থানায় ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া আজ এখন পর্যন্ত কোন সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায় নেই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ডিআইজি মোস্তাফিজুর রহমান গোপালগঞ্জ অবস্থান করছেন ও নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার দায়িত্ব নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনির পাশাপাশি প্রশাসনের নজর দারি দেখ বহাল করছেন। আমরা কোন অশান্তি চাই না! গোপালগঞ্জ মানুষ শান্তি প্রিয় মানুষ আমরা ও শান্তি চাই! রাজনীতির প্রতিহিংসা চরিতার্থ কারো কাম্য নয়! আমরা সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ চাই!