বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, 5:33 pm
বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫  ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির বিষখালী নদীতে মৎস্য অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির নেতৃত্বে বিষখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জব্দ করা হয় ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ। এ ঘটনায় আটক পাঁচজনের মধ্যে চারজনকে ১৫ দিন করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।