নড়াইলে জমি বিরোধে ধান কাটতে গিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, 7:48 pm
নড়াইলে জমি বিরোধে ধান কাটতে গিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

 

মোহাম্মদ বিলাল হোসেন

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা দুপক্ষের বিরোধে ফরহাদ মোল্যা (৫০) নামে ধান কাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়মানার-চর গ্রামে হাসান মৌলভী ও একই বংশের দাউদ মোল্যার মধ্যে জমি বিরোধ চলে আসছিলো। ওই জমি হাসান মৌলভীর দখলে থাকায় তিনি আমন ধান রোপন করেন। শুক্রবার সকালে হাসান মৌলভীর পরিবারের লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে যান। এসময় অপরপক্ষ দাউদ মোল্যার লোকজন জমিতে গিয়ে তাদের ধান কাটতে বাধা দেন এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। জমি থেকে শ্রমিকরা পালিয়ে যাবার সময় পিছন থেকে শ্রমিক ফরহাদ মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন উদ্ধার করে ফরহাদ মোল্যাকে স্থানীয় বাজারের একজন পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যান। কিন্তু ফরহাদ মোল্যা জীবিত না থাকায় তাকে চিকিৎসা দিতে পারেননি।