ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, 7:53 pm
ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাত ৩টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর খবর টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. কামাল হোসেন পিপিএম
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর মৃত্যুতে ছাতক থানার ওসি, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।
আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মোকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

আপনার মতামত লিখুন