শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, 7:58 am
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প

(বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠকের আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, ‘খুব শিগগিরই একটি বৈঠকের আয়োজন করা হবে। আমার মনে হয়, এতে অনেক অগ্রগতি হতে পারে।’