সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফায়নাল ম্যাচ অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, 6:40 pm
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর প্রথম সেমি ফায়নাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাইবেকারে পোরশা ফুটবল একাদশ ৪-২ গোলে মহাদেবপুর ফুটবল একাডেমী কে পরাজিত করেছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সাপাহার উপজেলার গোপালপুর মাদ্রাসা মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরন্টি ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।

আপনার মতামত লিখুন