ঝালকাঠির কেওড়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, 10:29 pm
ঝালকাঠির কেওড়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

 

ঝালকাঠি জেলা সংবাদদাতা:

 

ঝালকাঠির কেওড়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী স্বাস্থ্য উপদেষ্টা (প্রতিমন্ত্রী) ড. জিয়াউদ্দিন হায়দার।

 

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সারেংগল ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পিপলিতা দল চ্যাম্পিয়ন এবং নৌকাঠি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

 

গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সেগুপ্তা ইয়াসমিন এবং ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ ছাড়া কেওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম সেন্টুসহ কেওড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।