ঝালকাঠিতে ৩০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, 11:39 pm
ঝালকাঠিতে ৩০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

 

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালু হালদার (৩৫) ও ইব্রাহীম সরদার। কালু হালদার বালোকদিয়া গ্রামের বীরেন হালদারের ছেলে এবং ইব্রাহীম সরদার একই গ্রামের দেলোয়ার সরদারের ছেলে।

 

পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কাজ করে যাচ্ছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।