দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, 6:44 pm
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত

 

মেহেদী হাসান,ঝালকাঠি:দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

​১৭ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতরে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।