ঝালকাঠিতে এক উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ মাত্র ২ জন
বরিশাল ব্যূরো চীফ:
ঝালকাঠির নলছিটিতে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মাত্র দুই শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর ওই দুই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফলের মধ্যে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে ফাহমিদা জাহান (এইচএসসি) আলিম পরীক্ষায় মাত্র এক জন সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করে। অন্য আরেকজন নলছিটির বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ মাহফুজ খান এর একমাত্র কন্যা আফরা নাওয়ার বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করে।
জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যে তাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল, এবং এ দুজন শিক্ষার্থী ভবিষ্যতে আরো উচ্চতর শিক্ষা অর্জন করে নলছিটি বাসীকে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা এখানকার শিক্ষা অনুরাগীদের।
নলছিটি উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আমিন জানান উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই পরীক্ষার ফলাফল কাঙ্খিত অর্জন করতে পারেনি, এখানকার প্রতিষ্ঠান থেকে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একজন মেয়ে শিক্ষার্থী শুধুমাত্র জিপিএ -৫ পেয়েছে। এছাড়া দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কেউই পাস করতে পারেনি।

আপনার মতামত লিখুন