শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, 3:45 pm
শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নেই। এ সংক্রান্ত আইন শেখ মুজিবুর রহমানই প্রণয়ন করে গেছেন।

 

তিনি আরও জানান, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।

 

এদিকে ভূমি রেজিস্ট্রেশন খাতে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এই পরিস্থিতি থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই বেরিয়ে আসতে হবে।

 

তিনি জানান, সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোকে হয়রানিমুক্ত করা হবে। এরপরও কোনো ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।