কাঠালিয়া থানার ওসির সঙ্গে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, 12:44 pm
কাঠালিয়া থানার ওসির সঙ্গে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

 

ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মেহেদী হাসানের সঙ্গে কাঠালিয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬:৩০ মিনিটে এ মতবিনিমেয় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ওসি জনাব,মেহেদী হাসান ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক সহ সকল শ্রেণী- পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কাঠালিয়া উপজেলায় মাদক নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করবে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে ।

 

তিনি আরও বলেন, সমাজ থেকে অপরাধ ও অনিয়ম দূর করতে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা রক্ষায় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন,তিনি সার্বিক পরিস্থিতি আলোচনা করেন।

 

পরিশেষে সকলের সহযোগিতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।