তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
তানোর থেকে প্রতিনিধি
রাজশাহীর তানোরে রাতের আধারে বিএনপির কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির ইলামদহী (পাকুয়া) বাজারে দলীয় কার্যালয়ে ঘটে আগুন দেয়ার ঘটনাটি। এর আগে গত বুধবার দিবাগত রাতে ওই এলাকার চকপাড়া ঈদগাহ মোড়ে বিএনপি কর্মী শাফিউলের কীটনাশকের দোকানে জয়বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও মশাল মিছিলের ঘটনা ঘটে।
একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় সাধারণের মাঝে আতঙ ছড়িয়ে পড়ছে। এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও উঠেছে নানা ধরনের প্রশ্ন। কেন সাড়াশি অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আইনের আওতায় আনা হচ্ছে না। আবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সরব রয়েছে। তারপরেও সাইবার আইনে কিছুই করা হচ্ছে না।
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাঁচন্দর ইউপির গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জিন্নাহ জানান, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে ইলামদহী বাজার পার্টি অফিসের কাছে চা বিক্রি করেন বকুল নামের এক ব্যক্তি। তিনি অফিসের বাহিরে পোড়া দেখতে পেয়ে খবর দেয়। কিছুক্ষণ পর এসে পার্টি অফিস খুলে দেখি জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে। আগুনে অফিসের ভিতরে থাকা চেয়ার ও শোকের ব্যানারসহ আসবাব পত্র পু্ড়ে গেছে। সকালেই ঘটনাস্থলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিদর্শন করেছেন। আপনারা কোন কর্মসূচি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, উপজেলা আহবায়ক ও ইউপি সভাপতির সাথে কথা বলার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাজার সংলগ্ন চাঁদপুর গ্রামের বাসিন্দা ইউপি যুবদলের সভাপতি লুৎফর রহমান জানান, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন লোকজন। পার্টি অফিস সংলগ্ন দোকান ছিল। যদি আগুন দোকানে লাগত তাহলে কি অবস্থা হত ভাবা যায়। তারা একের পর এক চোরাগুপ্তা হামলা শুরু করেছে। কিন্তু এসব করে জনমনে ভীতি সৃষ্টি করা যাবে না। এর আগে গত বুধবার দিবাগত রাতের আধারে মশাল মিছিল হল, শাফিউলের দোকানে ককটেল বিস্ফোরণ ঘটানো হল। তারা কি শান্তিপূর্ণ উপজেলাকে অসান্ত করতে চাই। তারা তো অনেক শক্তিশালী সংগঠন। তাহলে চোরাগুপ্তা কেন। যারাই এসব নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টি করতে চাই তাদের কে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক।
ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান জানান, নৈরাজ্য সৃষ্টি করতেই একের পর এক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হচ্ছে। তারা মনে করছে এসব করলে তাদের পাতা ফাঁদে পা দেবে বিএনপি। কিন্তু না আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করা হচ্ছে । শান্তিপ্রিয় তানোরকে যারা অসান্ত করে তুলছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। কিন্তু পুলিশ প্রশাসন অনিহা প্রকাশ করছে। আমরা তথ্য দিলেও তারা কাজ করছে না। পুলিশের দৃঢ় ভূমিকা ছাড়া এসব নৈরাজ্য বন্ধ হবেনা। পুলিশ কে এসব বিষয়ে আরো কঠোর হতে হবে বলে মনে করছেন তিনি।
তিনি আরো জানান, চলতি মাসে কলমা ইউপির আজিজপুর মোড়ে, দরগাডাংগা বাজারে পার্টি অফিসে অগ্নিসংযোগ, কামারগাঁ বাজারে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার, গত বুধবার দিবাগত রাতে ঈদগাহ মোড়ে শাফিউলের কীটনাশক দোকানে জয়বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের মত ঘটনা ঘটতেই আছে। আবার ফেইসবুকে ওসি কে হুমকি দেয়া হচ্ছে। তারপরও পুলিশের ঘুম ভাঙ্গছে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়া ধীন।

আপনার মতামত লিখুন