নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গাভারামচন্দ্রপুরে সংসদ সদস্য ইলেন ভূট্টো, শুনলেন জনদুর্ভোগের কথা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, 7:04 pm
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গাভারামচন্দ্রপুরে সংসদ সদস্য ইলেন ভূট্টো, শুনলেন জনদুর্ভোগের কথা

 

 

মোঃ মাসুম খান, ঝালকাঠি:

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও স্থানীয় মানুষের সমস্যা সরেজমিনে জানতে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি ও নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য।

 

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন।

 

এ সময় সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যাশা ও এলাকার সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে সাধ্যমতো উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির তিনবারের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার খন্দকার হুমায়ুন কবির, সরদার মোঃ সাফায়েত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ এমদাদুল হক সুমন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুমন শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আইনবিষয়ক সম্পাদক মোঃ ফরিদ মাঝি, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রিয়াজ মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া ইউনিয়নের ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।