নথুল্লাবাদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আলামিনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, বিতরণ করলেন কলম ও লিফলেট
মোঃ মাসুম খান, ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আলামিন ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে কলম ও লিফলেট বিতরণ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি সাহবাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৈয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৈয়ারী হাফেজি মাদ্রাসা ও হরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং শিক্ষার্থীদের হাতে কলম ও লিফলেট তুলে দেন।
অ্যাডভোকেট আলামিন ঝালকাঠি জজ আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি। এছাড়া তিনি বারৈয়ারা রহিমা আফতার নূরানী হাফেজি মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও সম্প্রীতি গড়ে তোলার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন