কীর্তিপাশায় চেয়ারম্যান প্রার্থী মুন্নার সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, 10:52 pm
কীর্তিপাশায় চেয়ারম্যান প্রার্থী মুন্নার সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

 

মোঃ মাসুম খান, ঝালকাঠি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৫ নং কীর্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজসেবক মো. রেজাউল হাসান মুন্নার সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কীর্তিপাশা বাজার থেকে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ শেষে একই বাজারে এসে শেষ হয়।

 

শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হাসান মুন্না স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন, নিজের প্রার্থিতার কথা তুলে ধরেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

 

শোডাউনে ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

শোডাউন শেষে রেজাউল হাসান মুন্নার নিজ বাসভবনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের খিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ শোডাউনের মধ্য দিয়ে কীর্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হাসান মুন্নার সমর্থকরা নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি জানান দেন।