জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মো. আলমগীর, জামালপুর।
সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২৩ নভেম্বর) সকালে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহাম্মেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান সুমিল বলেন, ছাত্রদল আপনাদের একটি কথা বলতে চায়। আপনারা এখনো হুঁশিয়ার হয়ে যান। ছাত্রলীগ, যুবলীগ যারা পাশে ঘুমাইতেছেন, আপনারা বাসায় ঘুমান। আপনাদের এখনো পর্যন্ত অনেক ছাড় দেওয়া হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান, জনাব তারেক রহমান সাহেব বহু ছাড় দিয়েছে। আপনারা বাসায় ঘুমাইতেছেন বাসায় ঘুমান। বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। আমরা জেলা ছাত্রদলের নেতৃত্বে বলতে চাই, জামালপুরে যেকোনো জায়গায় এই ধরনের কোনো অপতৎপরতা দেখতে পেলে আমরা তাদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করব এবং এর দাঁত ভাঙ্গা জবাব দিব।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও শহর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন