ঝালকাঠির তিন উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, 11:19 pm
মোঃ মাসুম খান,ঝালকাঠি:
ঝালকাঠি জেলার সদর, রাজাপুর ও নলছিটি উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিন কর্মকর্তা যোগদান করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) তারা ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
নবযোগদানকৃত কর্মকর্তারা হলেন—ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ নুসরাত জাহান এথিনা, রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ উদ্দিন এবং নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারযুক রহমান রিফাত।
নবযোগদানকৃত কর্মকর্তাদের জেলা প্রশাসন, ঝালকাঠির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন