বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক
নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরসহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীরা।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণের পাশাপাশি জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়ন এবং এ বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল খালেক।
কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে এ আয়োজন।

আপনার মতামত লিখুন