প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া দেশ ও জাতির পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী, এস্টেট শাখার প্রধান ও অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবদুল কুদ্দুস দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন