শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, এআইয়ের সমন্বয় জরুরি: রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, 8:24 pm
শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, এআইয়ের সমন্বয় জরুরি: রাষ্ট্রপতি

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

পুরো শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

 

বর্তমান শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা জরুরি। প্রতিবছর আমাদের তরুণেরা স্নাতক ডিগ্রি নিয়ে বের হচ্ছে ঠিকই, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না।’

 

তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে তা বাস্তবিক অর্থেই কার্যকর ও ফলপ্রসূ হয়।

 

বক্তব্যের একপর্যায়ে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের ছাত্রজীবনের নানা স্মৃতি রোমন্থন করেন রাষ্ট্রপতি। দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন জাতীয় ও গণতান্ত্রিক আন্দোলনে এই প্রাচীন বিদ্যাপীঠের গৌরবোজ্জ্বল অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

 

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

 

অনুষ্ঠানে ঢাকা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত বিশিষ্ট অতিথি এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।