মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের শরণার্থী সমস্যা সমাধানে উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে দেশটি। মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া বিদেশি শরণার্থীদের অধিকাংশই মিয়ানমারের নাগরিক।
শুক্রবার মালয়েশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
আহমাদ জাহিদ হামিদি বলেন, সম্প্রতি তুরস্কে তাঁর সরকারি সফরের পর মন্ত্রিসভা মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ লক্ষ্যে শরণার্থীদের দক্ষতা উন্নয়নে একটি সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিও গ্রহণ করা হবে।
তিনি জানান, পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন