নিহত নেতাকর্মীদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে রিজভী
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, 2:35 pm
মোঃ বিল্লাল হোসেন
আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত নড়াইল জেলার কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানার কবর জিয়ারত এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ফরিদুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং জেলা বিএনপি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন